টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড স্যাভেজেস Talking With Psychopath snd Savages
By : ক্রিস্টোফার বেরি-ডি Christopher Berry-DeeFrom : Boi Angan Prokashan
সাধারণ মানুষের ভিড়ে কীভাবে নিজেদের হিংস্র রূপ লুকিয়ে রাখে ঠান্ডা মাথার সাইকোপ্যাথ খুনিরা? ক্রিস্টোফার বেরি-ডির এই বইয়ে উন্মোচিত হয়েছে অতীত ও বর্তমানের কুখ্যাত সব সিরিয়াল কিলারের গা শিউরে ওঠা মনস্তত্ত্ব। ফরেনসিক সাইকায়াট্রির নিরিখে লেখক তুলে ধরেছেন বিংশ ও একবিংশ শতাব্দীর অপরাধীদের চারিত্রিক বিবর্তন।
নিরীহ চেহারার সিরিয়াল কিলার ও রেপিস্ট জন ক্রিস্টি, সুদর্শন রূপের আড়ালে লুকিয়ে থাকা চরম স্যাডিস্ট নেভিল হিথ, রক্ত দেখে যৌন তৃপ্তি পাওয়া জার্মান ঘাতক পিটার কুর্টেন কিংবা কানাডিয়ান বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তা ডেভিড রাসেল উইলিয়ামস; ইতিহাসের ভয়ংকর সব অপরাধীদের মনোজগত নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে এই বইয়ে।
কারাগারে বন্দি ত্রিশ জনেরও বেশি ভয়ংকর খুনির সরাসরি সাক্ষাৎকার ও চিঠিপত্রের ওপর ভিত্তি করে বইটি লিখেছেন লেখক... পাঠকদের জন্য মানুষের মনের অন্ধকার দিক আর অপরাধীদের গোপন মনস্তত্ত্ব জানার রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
This content will be shared across all product pages.