Skip to Content

লুণ্ঠিত ভবিষ্যৎ Lunthita Vabishat

By : Ali Riaz
From : Prathama publication
Pages: ৪৭২
First Edition:
Last Edition:
Paper:
Binding:
https://khan-store.com/web/image/product.template/2266/image_1920?unique=be2e304
(0 review)

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটের স্বরূপ—বিশেষ করে ব্যাংক, জ্বালানি ও বিদ্যুত্ খাতের লাগামহীন দুর্নীতি, অপচয় এবং বিপুল অর্থ পাচারের চিত্র তথ্য-উপাত্তসহ তুলে ধরা হয়েছে এই বইয়ের নিবন্ধগুলোতে। ব্যাখ্যা করা হয়েছে এর সঙ্গে সুশাসনের অভাবের সম্পর্কও। সংকটের গভীরতা ও ভবিষ্যতের বিপদ বুঝতে এই বই পাঠ করা জরুরি।

বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই বইয়ের অনুসন্ধানী নিবন্ধগুলো। লেখা হয়েছে বিপুল তথ্য-উপাত্ত দিয়ে। বিষয় বাংলাদেশের ব্যাংকিং খাতে অবাধ লুণ্ঠন, বিদ্যুত্ খাতে ব্যাপক দুর্নীতি, বিপুল অর্থের অপচয়, অপরিকল্পিত মেগা প্রকল্প এবং তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট অপব্যয়, বিদেশি ঋণ ও তার সুদ পরিশোধ নিয়ে আসন্ন ঝুঁকি। পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে দেশ থেকে অর্থ পাচারের পদ্ধতি এবং এর রাজনৈতিক অর্থনীতি নিয়ে। ব্যাখ্যা করা হয়েছে এই সংকটের পেছনে জবাবদিহিহীন ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার সংকট। বাংলাদেশের অর্থনৈতিক সংকটের গভীরতা এবং আগামী দিনে তা দেশকে কোন বিপদের দিকে নিয়ে যেতে পারে, তা গভীরভাবে বুঝতে বইটি অবশ্যপাঠ্য।

260.00 ৳ 260.0 BDT 260.00 ৳ 350.00 ৳

260.00 ৳ 350.00 ৳

Contact Us Please

This combination does not exist.

This content will be shared across all product pages.

Terms and Conditions
Shipping: 2-3 Business Days. Exchange possible (courier Charge Applicable)