Skip to Content

Jibonananda Potraboli

By : Faizul Latif Chowdhury
From : Pathak Shamabesh
Pages: ৪৭২
First Edition:
Last Edition:
Paper:
Binding:
https://khan-store.com/web/image/product.template/2021/image_1920?unique=a9f494d
(0 review)

আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ কবি জীবনানন্দ দাশ। মুখােমুখি সাক্ষাৎ এবং কথােপকথনের চেয়ে চিঠিতেই স্বাচ্ছন্দ্য বােধ করতেন নির্জনতাপ্রিয় এই কবি। নিয়মিতই চিঠিপত্র লিখেছেন। পরিতাপের বিষয়, তাঁর অনেক অনেক চিঠি আমাদের। হাতে পৌছল না, অপুনরুদ্ধারণীয়ভাবে হারিয়ে গেল কালের। গর্ভে। জীবনানন্দ নিয়মিত চিঠি লিখতেন, যত্ন নিয়ে। তার লেখার খাতা খুলে পাওয়া যাচ্ছে অনেক চিঠির খসড়া, অনেক ক্ষেত্রে চিঠি ডাক করার আগে সেটির অনুলিপি করেছেন। তাঁর চিঠিগুলােতে একজন আত্মবিশ্বাসী, সৌজন্যসুন্দর এবং অকপট ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, যিনি মানবিক সম্পর্কের ব্যাপারে আন্তরিক, যার পরিমিতিবােধ অগাধ, যার বিনয় প্রশস্ত ও অবিচল। একই সঙ্গে আত্মমর্যাদা-সচেতন। ব্যক্তিমানসের বিশ্বস্ত ছবি ফুটে উঠেছে চিঠির পঙক্তিতে পঙক্তিতে। যথাযথ ও নির্ভুলভাবে কবিতা মুদ্রণ নিয়ে অবিরাম দুশ্চিন্তা, বেকারত্ব ও সীমাহীন আর্থিক দুরবস্থা, চাকরির জন্য অসহায় প্রচেষ্টা, ব্যক্তিজীবনের নিঃসঙ্গতা, অন্যের কীর্তি ও প্রতিভার প্রতি ঈর্ষাহীন। শ্রদ্ধা, গুরুজনদের ব্যাপারে দায়িত্ববােধ ইত্যাদি নানাবিধ জীবনানন্দীয় বৈশিষ্ট্যের অভিজ্ঞান এই চিঠিগুলাে। বেশ কয়েকটি চিঠি তাঁর সাহিত্যবিষয়ক মতাদর্শ ও ধ্যানধারণার অকৃত্রিম স্বাক্ষর বহন করে আছে। সঞ্জয় ভট্টাচার্য বলেছেন, “চিঠিপত্রে অত্যন্ত অন্তরঙ্গ কবি ছিলেন তিনি। তাঁর চিঠি পেলে মনে হতাে, সব সময় তিনি কবিতার কথা ভাবেন। এমন তাে কেউ ভাবেন না, রবীন্দ্রনাথেরও অন্যান্য ভাবনা আছে। কিন্তু কবিতার দুর্ভাবনা ছাড়া কি এই ব্যক্তিটির ভাবনার মতাে আর কিছু নেই?”

550.00 ৳ 550.0 BDT 695.00 ৳

695.00 ৳

Contact Us Please

This combination does not exist.

This content will be shared across all product pages.

Terms and Conditions
Shipping: 2-3 Business Days. Exchange possible (courier Charge Applicable)