Skip to Content

হাতেকলমে জাভাস্ক্রিপ্ট - জুনায়েদ আহমেদ

https://khan-store.com/web/image/product.template/2953/image_1920?unique=3ba390b
(0 review)
আবেগ ও যুক্তি উভয় ক্ষেত্রে বাড়াবাড়ি কমিয়ে সমন্বয় করতে শেখায়।আবেগ ও যুক্তি উভয় ক্ষেত্রে বাড়াবাড়ি কমিয়ে সমন্বয় করতে শেখায়।এই বইটা প্র্যাকটিক্যাল নলেজ সমৃদ্ধ করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আর তাই আমি আশা করব, পুরোটা বইয়ে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনি বোঝার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করে যাবেন। প্রথমে আমার দেখানো উদাহরণগুলো প্র্যাকটিস করবেন, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন। আপনি পুরো বইটি টপিক বাই টপিক ভাগ করে পড়তে পারবেন এবং একই সঙ্গে প্র্যাকটিসও করতে পারবেন। আপনার যদি পড়ার মধ্যে বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা অবশ্যই উচিত, তাহলে একটা টপিক পুরোপুরি কমপ্লিট করে তারপর বিরতি দেবেন। কখনো কোনো টপিকের মাঝখান থেকে বিরতি নেবেন না। নিলেও পরে আবার সেই টপিকটা শুরু থেকে শুরু করবেন। তাহলে আপনার মাথায় পুরো ব্যাপারটা ঠিকমতো নিতে পারবেন। কোনো কোনো সময়ে একটা টপিক বোঝার জন্য আগের কোনো টপিকের নলেজও প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে আগে কী কী কমপ্লিট করলেন, সেটাও একবার ফ্ল্যাশব্যাক করে নেবেন। কোনো ব্যাপার অনেকবার পড়ার পর বুঝতে না পারলে সেটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবেন, কেন এই জিনিসটা এ রকমভাবে কাজ করছে বা কেন করছে না। যদি তা-ও বুঝতে না পারেন, তাহলে সেটা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। অথবা আপনার সমস্যাটা স্পেসেফিকভাবে গুগল করেও দেখে নিতে পারেন। অনলাইনে একই টপিকের ওপর হাজারো রকমের ডিসকাশন পাবেন, এর মধ্যে কোনো একটা হয়তো আপনার বোঝার জন্য বেশ ভালো কাজ করবে। আর তা ও যদি সমস্যা হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার রাস্তা সব সময় খোলা আছে। আপনি আমাকে আপনার সমস্যা বিস্তারিত সুন্দর করে পরিষ্কার ভাষায় পড়হঃধপঃ@ুড়হধুবফ.সব-তে পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই আপনি না বোঝা পর্যন্ত চেষ্টা করে যাব সব রকমভাবে রিপ্লাই দেওয়ার। কিছু কিছু জায়গাতে এরর আসতে পারে। তখন আপনাকে অবশ্যই ভালো করে এররটা পড়তে হবে যে আসলে কিসের জন্য এররটা এলো। যেমন ইএস৬ এ ভ্যারিয়েবল ডিক্লেয়ারশনের নতুন আরও দুইটি কিওয়ার্ড এসেছে, যেগুলো একটু অন্য রকমভাবে কাজ করে। এগুলো দিয়ে কোনো ভ্যারিয়েবল একবার ডিক্লেয়ার করা হয়ে পরে আর ডিক্লেয়ার করা যায় না। তো আগে আপনি ভালো করে দেখে নেবেন হয়তো একদম ছোটখাটো এ রকম সিম্পল ভুলের কারণে আপনার কোড ঠিকমতো কাজ করছে না। এররটা ভালো করে পড়লেই এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। আর সব শেষে ‘বেস্ট অব লাক’।

440.00 ৳ 440.0 BDT 440.00 ৳ 598.00 ৳

440.00 ৳ 598.00 ৳

Contact Us Please

    This combination does not exist.

    This content will be shared across all product pages.

    Terms and Conditions
    Shipping: 2-3 Business Days. Exchange possible (courier Charge Applicable)